• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য আমতলীতে নুরজাহান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ড. টিপুর উপস্থিতিতে কুশুম্বায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হলো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা”- বাউফলে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মাসুদ/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তা দেবে সরকার,,, ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে,,, উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,, অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,,

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের আরেকটি আলোকিত অধ্যায় – এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। মঙ্গলবার (১১জানুয়ারী) ভোলার লালমোহন মুক্তিযোদ্ধা এভিনিউতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এই সময় তিনি বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের আরেকটি আলোকিত অধ্যায়।জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থান ঘটেছে। এখন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়।
এমপি শাওন আরো বলেন, করাচির কারাগারে বন্দি থাকা কালীন বঙ্গবন্ধুকে বারবার হত্যা করতে চেয়েছিলো পাকিস্তানের সামরিক সরকার। কারাগার হতে মুক্তি পেয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন দেশে ফিরেন, সারা পৃথিবীর মানুষ তখন এই সময়টির জন্য অপেক্ষা করছিলো। বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙ্গালী জাতীর স্বাধীনতার পূর্ণতা আসে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধা শূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। পর্দার অন্তরাল থেকে মেজর জিয়া ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশী দুতাবাসে চাকুরী দিয়ে জাতীকে কলঙ্কিত করেছে।
জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কারনে বিশ্বে এখন আমাদের দেশ উন্নয়নের রোল মডেল।
এসময় উপস্থিত অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ