• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

বইমেলায় আসছে সাংবাদিক নুরুল আমিনের কবিতার বই ‘কোনো এক বিকেলে’/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি।। ২০২২ সালের অমর একুশে বইমেলায় আসছে প্রথিতযশা লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি ও প্রাবন্ধিক মো. নুরুল আমিনের লেখা কবিতার বই ‘কোনো এক বিকেলে’। বইটি প্রকাশ করছে বাডস প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন মুহাম্মদ ইউছুফ। ‘পঁচিশ বসন্ত পরে’ নামে লেখকের আরেকটি কবিতার বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মো. নুরুল আমিন প্রথিতযশা একজন সাহিত্যিক। তিনি একাধারে লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী। তিনি অসাধারণ প্রতিভার একজন আলোকিত মানুষ ও নিবেদিত প্রাণের একজন কলম সৈনিক। তার রয়েছে বহুমুখী প্রতিভা। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার হাত রয়েছে।
তিনি ১৯৭৬ সালের ১ এপ্রিল লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড, বালুরচর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত তোফায়েল আহাম্মদ ও মাতা মৃত আম্বিয়া খাতুন অত্যন্ত ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। তিনি ১৯৯৩ সালে মানবিক শাখায় লালমোহন হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ সালে সরকারি শাহবাজপুর কলেজ থেকে এইচএসসিতে এক বিষয়ে লেটার পেয়ে প্রথম বিভাগে পাস করেন।
ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করেন। আবৃত্তি ও অভিনয় করতেন। তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার নাট্যমীর পরিবেশনায় তার রচিত অনেক নাটক মঞ্চায়ন হয়েছে। সাহিত্য চর্চায় তার দক্ষতা, আন্তরিকতা ও পরিপক্বতা প্রশংসনীয়। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্যেও লেখালেখি অব্যাহত রেখেছেন। তিনি নিবিড় মনে সাহিত্যচর্চা করেন। ‘কোনো এক বিকেলে’ কাব্যগ্রন্থ তার পঞ্চম প্রকাশনা। এর আগে তার লেখা প্রবন্ধ ও গল্পের বই ‘জেগে উঠি জাগিয়ে তুলি’, ‘জীবন জেগে থাকে’ কবিতার বই ‘ভালবাসা মরে না’ ও ‘প্রেয়সী’ প্রকাশিত হয়েছে।
তিনি সমাজ হিতৈষী ও মানবতাবাদী একজন লেখক। তিনি তার লেখায় প্রাণময় তুলির টানে প্রেম-প্রকৃতি, বিরহ-যন্ত্রনা, জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, অনিয়ম-অসঙ্গতি, পরিবেশ, দর্শন, শিক্ষা, সভ্যতা, ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমাজে বিরাজমান নানা রকম সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং এসবের প্রতিকার কামনা করেছেন।
সাহিত্য জগতে দিগন্ত জয়ের চিরস্বপ্ন বুকে নিয়ে তিনি নিবেদিত প্রাণে কাজ করছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ