• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

করোনায় আক্রান্তের রেকর্ড ছাড়াল, মৃত্যু ১৫/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৩ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৩৮ জনে। মোট শনাক্ত ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪।

এ সময়ে সুস্থ হয়েছে ৯৯৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে সুস্থ হলো। তবে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৫৭টি ল্যাবে ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৯৯৯টি। সে হিসাবে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ নয় জন ও নারী ছয়জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ছয় জন। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেটে দুইজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও তিন জন বেসরকারি হাসপাতালে মারা গেছে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ