• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে হারুন, ইউনুচ,হুমায়ুন, জাকির, আজিজ, মামুন, খুকু, শিমুল বিজয়ী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৮ পঠিত
আপডেট: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: বাউফল পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে হারুন মল্লিক (ডালিম), দুই নম্বর ওয়ার্ডে মু. ইউনুচ খান (পানির বোতল), চার নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির (পানির বোতল), ছয় নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন (ডালিম), সাত নম্বর ওয়ার্ডে নুরুল হক (পানির বোতল), আট নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ (টেবিল ল্যাম্প) ও নয় নম্বর ওয়ার্ডে আল মামুন আকন (ডালিম) মার্কা নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসনে পৃথক ভাবে চশমা প্রতিক নিয়ে শিমুল, বলপেন নিয়ে খুকুমনি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাত জাহান নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতিক নিয়ে মো: জিয়াউল হক জুয়েল পৌর মেয়র এবং কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে আ: লতিফ খান বাবুল ও ৫ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসাইন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কাউন্সিলর পদে ২১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯ কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রেট, ৯জন পুলিশ সদস্য, ১৫ জন আনছার সদস্যসহ মাঠে বিজিবি ও র‌্যাবের মোবাইল টিম মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ