• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,,

আশাশুনির পত্রিকা পরিবেশক নূর ইসলাম এর বড় মামা আর নেই/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭১ পঠিত
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি আশাশুনি উপজেলা সদরের পত্রিকা পরিবেশক নূর ইসলাম এর বড় মামা বাবর আলী গাজী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি বার্ধক্যজনিত কারণে মৃতুবরণ করেন।
সদর ইউনিয়নের চক বাউশুলী গ্রামের মৃত মানিক আলী গাজীর বড় ছেলে বাবর আলী গাজী (৮৭) সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স যোগে তাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে ভর্তির প্রস্তুতিকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর চক-বাউশুলী জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, চক বাউশুলী জামে মসজিদের ইমাম হাফেজ আসাদুল ইসলাম। এ সময় সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, আওয়ামী লীগ নেতা ঢালী সামছুল আলম, প্রভাষক রেজাউল করিম, ইউপি সদস্য শাহীন আলম, সাবেক মেম্বার আবদুর রহিম, রুহুল আমিন, গ্রাম ডাঃ হাবিবুর রহমান, কলেজ মসজিদের ইমাম মাসুম বিল্লাহসহ বহু হাজী, আলেম ও হাফেজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের রূহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা পরিবেশকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ