• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

লালমনিরহাটে সাংবাদিকের মাকে মারধর, থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭১ পঠিত
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি পুকুরে হাঁস নামাতে নিষেধ করাই অপরাধ। এ কারণে হামলা চালিয়ে সাংবাদিকের মা জেবন নেছা(৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে সাফিউল ইসলামের বিরুদ্ধে। আহত জেবন নেছা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেবন নেছার ছেলে সাংবাদিক রবিউল হাসান।
অভিযুক্ত সাফিউল ইসলাম উপজেলার ওই এলাকার ইমান আলীর ছেলে। আহত জেবন নেছা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী এবং জাগো নিউজ ২৪ ডট কমের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের মা।
জানা গেছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত সাফিউল ইসলামের প্রায় দশটি হাঁস সাংবাদিক রবিউল হাসানের পুকুরে নামে। এ কারণে রবিউল হাসানের মা জেবন নেছা প্রায় প্রতিদিন হাঁস গুলো যেন পুকুরে না নামে সে জন্য সাফিউলদের বলেন। ফলে সাফিউল ইসলাম স্ত্রী ফাতেমা বেগম(৩৫) ও ছেলে ফিরোজ(১৯) জেবন নেছার উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় জেবন নেছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাংবাদিক রবিউল হাসান বলেন, সাফিউলদের হাঁস প্রতিদিন আমাদের পুকুরে নেমে মাছের ক্ষতি করে আসছিল। আমার মা শুধু তাদের বলেছে হাঁস গুলো যেন পুকুরে না নামে। এর জন্যই তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মায়ের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দেয়ার প্রস্ততি নিচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাফিউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, আহত অবস্থায় জেবন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া আশা করছি উনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ