• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

নকলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩১ পঠিত
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন-২-প্রকল্পের আওতায় শেরপুরের নকলায়  নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের
ঘরের নির্মাণ কাজ পরদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমশিনার
(সার্বিক) আনোয়ার হোসেন।

মঙ্গলবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের ঘরের নির্মান
কাজ পরদর্শন করেন তিনি। এময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল
ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারি
কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে
জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আরো ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান
করা হয়। তৃতীয় পর্যায়ে আরো ৩০টি ঘরের কাজ নির্মাণধীন রয়েছে। ২ লাখ ৪০
হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে।
প্রতিটি ঘরে থাকবে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা
বারান্দা। সুবিধাভোগীদের এসব ঘরসহ জমি কবুলিয়াত করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ