• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক প্রতি বছর ঈদে সালমান খানের সিনেমা মুক্তি পায়। গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই ট্রেন্ড বলিউডের। সল্লু ভাইয়ের সিনেমা ছাড়া ভক্তদের ঈদ ঠিক জমে না। ঈদে সালমানের সিনেমা মুক্তি মানেই সেটি ব্যবসাসফল। গত দুই বছর করোনার কারণে অবশ্য কিছুটা হতাশ হতে হয়েছে ভাইজান ভক্তদের। তবে আগামী বছর ট্রেন্ড মেনেই ঈদে মুক্তি পাবে সালমানের খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সোমবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালনা করছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান খান, তাঁর ভাই সোহেল খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানকে রোমান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো ইয়াং অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে, এবার পালা পূজার। বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট পূজা।  প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মতে, বলিউড একটা ফ্রেশ জুটি পাবে এই সিনেমার সঙ্গে, পূজা সালমানের নায়িকা হিসাবে এই সিনেমার জন্য সেরা বাছাই দাবি প্রযোজকের। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ ছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ