• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ করে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের  নেতা-কর্মী সহ বিভিন্ন সামাজিক  সংগঠন ও স্থানীয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে ওই  সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে বের হওয়া ওই মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নাজিরপুর-পিরোজপুর সড়কে   আ.লীগ নেতা মো. শাহ আলম ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় নেতা। এজন্য তাকে  বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগীতায় তার বিরুদ্ধে  মিথ্যা সংবাদ প্রকাশিত করা হয়েছে। এ সময় দৈনিক সমকালকে পিরোজপুরে বয়কট ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ