• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মানে না ফিরলেও ফিরছেন সালাহ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০০ পঠিত
আপডেট: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

খেলাধুলা ডেস্ক বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে লিভারপুল স্কোয়াডে ফিরেছেন সদ্য আফ্রিকান নেশনস কাপ শেষ করে আসা মোহাম্মদ সালাহ। ম্যাচের শুরু থেকে না থাকলেও ৬০ মিনিটে ফিরমিনহোর বদলি হিসেবে মাঠে নামেন এই মিসরীয় ফরোয়ার্ড। ছয় ম্যাচ পর মোহাম্মদ সালাহ স্কোয়াডে ফিরলেও ফিরেননি আফ্রিকান নেশনস কাপ জেতা সেনেগাল অধিনায়ক সাদিও মানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইংল্যান্ডে ফেরার কথা মানের। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মোহাম্মদ সালাহর মিসরকে টাইব্রেকারে হারিয়ে আফ্রিকান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সাদিও মানের সেনেগাল। প্রথমবারের মত এই শিরোপা জেতায় উল্লাস যেনো বাধভাঙ্গা সেনেগাল ফুটবলারদের। সেনেগালের এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন দলের প্রাণভোমরা সাদিও মানে। দেশকে শিরোপা জেতানোর পর উদযাপনে মেতেছেন এই লিভারপুলের ফুটবলার। পাচ্ছেন অগণিত ভালবাসা ও প্রশংসা। যে কারণেই তার ক্লাব লিভারপুলে ফিরতে খানিকটা দেরি করেছেন মানে। মোহাম্মদ সালাহর ফেরার ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের জার্সিতে ফিরে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সালাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ