• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০ মণ জাটকা জব্দ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬২ পঠিত
আপডেট: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বরিশাল রিপোর্ট : বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪০০শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনন্থ বিসিজি স্টেশান বরিশাল কোস্টগার্ড পোর্টরোর্ড রসুলপুর টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।

গতকাল ( ১১ ফেব্রুয়ারী ) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান,
দিবাগত রাতে গোপন সংবাদে জানতে পারি
গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা তে জাটকা আসছে এমন সংবাদ এ বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান পোর্টরোর্ড রসুলপুর টিমের সদস্যরা। এ সময় গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা থেকে তল্লাশি করে আনুমানিক ১০ মণ জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত জাটকা বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এর উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ