• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

বন্ধ হচ্ছে না প্রথম ডোজ, আগের মতোই চলবে টিকা কার্যক্রম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৮ পঠিত
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার বন্ধ হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান। দেশে আগের মতোই করোনাভাইরাস টিকার প্রথম ডোজের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগের মতোই দেশে টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।
শনিবার বিকালে কোভিড-১৯ ভ্যাকসিনেশন (গণটিকা) পরবর্তী করণীয় বিষয়ক ভার্চুয়াল মিটিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে টিকার কোনও কমতি নেই। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আজকের পরও টিকার প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ চলমান থাকবে। সব ধরনের টিকার কার্যক্রম বজায় থাকবে।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ভ্যাকসিন নিতে মানুষের বাধভাঙা উল্লাস দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পেইন সফল। হেলথের বিভিন্ন পর্যায়ের এক লাখ কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করেছে। শতভাগ মানুষকে ভ্যাকসিন দিতে গণটিকা আরও দুদিন বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে এক কোটি টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিপুল সংখ্যক লোক টিকাকেন্দ্রে উপস্থিত। আমাদের ধারণার বাইরে বেশি লোক টিকা নিতে এসেছে। কোথাও কোন অভিযোগ পাইনি। আমাদের দেশের মানুষ টিকাবান্ধব। এক কোটি টিকা দেওয়ার টার্গেট নিয়েছি, তবে আমাদের ধারণা  এক কোটি ছাড়িয়ে যাবে।
মন্ত্রী বলেন, আজকের ক্যাম্পেইন আরও দুদিন চলবে। পর্যাপ্ত টিকা মজুত আছে। ফার্স্ট, সেকেন্ড ও বুস্টার ডোজ চলবে।
তিনি বলেন,  টিকা দেওয়ার সংখ্যার দিকে বাংলাদেশ পৃথিবীর দুইশ দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে। টিকাদানে আমাদের পেছনে আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানির মতো বড় বড় দেশ। এ পর্যন্ত ১১ কোটি টিকা প্রথম ডোজ দিয়েছি। আজ এক কোটি দেওয়া হলে ১২ কোটি দেওয়া হবে। ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ডব্লিউএইচও এর নির্দেশনা ছাড়িয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ