• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৯ পঠিত
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলা ও বিএনপির পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (০২রা মার্চ) বেলা ১১টার দিকে পৌর শহরের বনানী মোড় সংলগ্ন বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

পরে পুলিশ ৪ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয় এবং সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের বাঁধা অতিক্রম করে একটি মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে আসতে চায় বিএনপির নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের উপরও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জহিরুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাকিলসহ অন্তত ১০ নেতাকর্মী।

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক স্নেহাংশ সরকার কুট্রি জানান, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, এটা সারাদেশের জনগণের দাবি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাঁধা দিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত, পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ