• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের ঐক্যের আহ্বান তারেক রহমানের: ‘কঠিন লড়াই সামনে, ভাঙন হলে বাড়বে সংকট’” পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সারের তীব্র সংকটের আশংকা, কৃষকদের ধারণা প্রতিবছরের মতো ডিলাররা কৃত্রিম সংকট দেখাতে পারে/দৈনিক ক্রাইম বাংলা।। “মান্দার আকাশজুড়ে একটাই আকুতি—অসুস্থ দেশনেত্রীকে ফিরে চাই! বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কলেজ শিক্ষক সমিতির আবেগময় দোয়া মাহফিল”/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল” পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন” ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দুই দেশ,,, জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন—ইসি সচিব আখতার আহমেদ,,

আহত ঘোড়া বিচার দিতে একাকি বাউফল থানায় হাজির/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৮ পঠিত
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: স্বাভাবিকভাবেই থানা পুলিশের কাছে মানুষ যায় ন্যায় বিচার পেতে। কিন্তু এবার ন্যায় বিচার পেতে পটুয়াখালীর বাউফলে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আর সেটি হচ্ছে আহত হয়ে একটি ঘোড়া ন্যায্য বিচার পেতে একাই চলে এলো বাউফল থানায়!

বাউফলে দুর্ঘটনায় আহত হওয়ার পর সোজা থানায় গিয়ে হাজির হয় একটি ঘোড়া। শুক্রবার (০৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে একটি উদ্বাস্তু ঘোড়া থানার মূল গেট দিয়ে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে ভবনের ভেতরে ঢোকার সময় পুলিশ সদস্যরা বাধা দেয়। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে ডিউটি অফিসারের কক্ষের সামনে গিয়ে দাঁড়ায় ঘোড়াটি।

ঘোড়াটি তাড়ানোর চেষ্টা করেও যখন সরছে না, তখন লক্ষ্য করা গেল ঘোড়ার পেছনের বাম পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে থানার ওসি আল মামুনকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়াটির প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন- বলে জানান থানার ডিউটি কর্মকর্তা এসআই আশিকুর রহমান।

এবিষয়ে পশু চিকিৎসক আব্দুল আজিজ বলেন, ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোনো কিছুর আঘাত লেগেছে। ফলে পায়ের চামড়া উঠে গিয়ে ক্ষত হয়েছে। এরপর ঘোড়াটির ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ লাগিয়ে দিলে কিছুক্ষণ ঘোড়াটি দাঁড়িয়ে থাকার পর চলে যায়।

এব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, একটি উদ্বাস্তু ঘোড়া আহত হয়ে থানায় এসেছে চিকিৎসা সেবা নিতে, এমন ঘটনা আমার কাছে বিরল মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ