• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

গ্রেফতার র‌্যাবের ৮ এর হাতে এক হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার: / ২৮০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মোঃ রুবেল ইসলাম সিডর
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১৫/০৩/২০২২ইং তারিখ আনুমানিক ১৩:৩৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন উত্তর বিরাজলা সাকিনস্থ জনৈক হানিফ প্যাদার বসতঘরের দক্ষিণ পাশে আধাপাঁকা রাস্তার উপর ০১(এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য কথিত হেরোইন ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৩:৩৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ সুমন প্যাদা(২৫), পিতা-মোঃ আবদুল হক প্যাদা, মাতা-মোসাঃ হাসিনা বেগম, সাং-দক্ষিণ বোতলবুনিয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। ধৃত আসামীর নিকট হতে ১০(দশ) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত হেরোইন ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

(মোঃ শহিদুল ইসলাম)
লেঃ কমান্ডার, বিএন
কোম্পানী অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প
মোবাইল- ০১৭৭৭৭১০৮১১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ