• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

অবৈধ দানব যান ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৮ পঠিত
আপডেট: সোমবার, ২১ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালী বাউফলের কাছিপাড়া ইউনিয়নে বেপরোয়া মাহিন্দ্রা ট্রলি গাড়ির চাপায় পড়ে গৃহবধূ শিল্পী বেগম (৩৮) এর মৃত্যুর বিচারসহ অবৈধ দানব যান ট্রলি বন্ধের দাবিতে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সামনে, কাছিপাড়া চৌমুহনী বাজার সড়কে, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং কাছিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ( হারুন), পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সুপারেন্ট আখম শহিদুল ইসলাম, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: বাবুল আক্তার, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোরহাব হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, মেধাবী ছাত্র নেতা রাহাত হাসান, কাছিপাড়া বাজারের টেলিকম ব্যবসায়ী রাজিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালাতে না দেওয়া, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা, মাদকসেবীদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব না দেয়া এবং অবৈধ যান্ত্রিক (ট্রলি) মাহিন্দ্র গাড়ি রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্ত চালানোসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এরূপ দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।

উল্লেখ্য, চলতি মাসের গত শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া-বাহেরচর মেইন সড়কে মাহিন্দ্রা ট্রলির চাপায় গৃহবধূ শিল্পী বেগম নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও গেল ২১ জানুয়ারি ২০২২ তারিখ কাছিপাড়া চৌমুহনী বাজারের মাঝখানে ঘাতক ট্রলির ধাক্কায় পৃষ্ঠ হয়ে শাহাজাহান হাওলাদার নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান এবং ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ