• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিখোঁজের ৬দিন পর শিশুর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের ৬দিন পর নুসারত জাহান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলায় দাসপাড়া ইউনিয়নের বাহিরদাসপাড়া গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার হয়। শিশু নুসরাত ওই গ্রামের ফরিদ মৃধার মেয়ে।

জানা যায়, গত ৩ এপ্রিল রোববার সন্ধায় নুসরাত নিখোঁজ হয়। অনেক খোঁজা খুজি করেও তার সন্ধান না পেয়ে গত ৬ এপ্রিল বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করেন নুসরাতের বাবা।
শুক্রবার সন্ধায় এলাকাবাসী নুসরাতের বাড়ির পাশের খালে এক শিশুর লাশ ভাসতে দেখে চিৎিকার দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলে দেখে যায় লাশটি নিখোঁজ শিশু নুসরাতের।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ টি ময়না তদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ