• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ঝালকাঠিতে আনসার সদস্যদের ভাতা প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৬০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ঝালকাঠি জেলায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভাতা প্রদান করা হয়েছে উপজেলা পর্যায়ে পৃথকভাবে ভাতা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ১৩ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার ১ হাজার ৩৯৪ জন আনসার সদস্যদের হাতে অর্থ তুলেদেন ভাতা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি জেলা কমান্ড্যন্ট মো. আলমগীর হোসেন।
এসময় প্রত্যেক প্লাটুন কমান্ডারকে ২ হাজার ৪০৩ টাকা এবং সাধারণ সদস্যদেরকে ২ হাজার ২০৩ টাকা হারে প্রদান করা হয়।
সকাল ১১ টায় ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে আনসার ভিডিপি সদর উপজেলা কর্মকর্তা মো. আল আমিন, রাজাপুর উপজেলা কর্মকর্তা মোসাম্মৎ সেলিনাসহ আরো কর্মকর্তা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ভাতা নিতে আসা আনসার সদস্যরা বলেন ২০২১ সলের জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। তার আট মাস পর আজ ভাতা হাতে পেয়েছি। আগামীতে এই টাকা যাতে দ্রুত দেয়া হয় সেজন্য সরকারের প্রতি আমাদের দাবি রইলো।
সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে আসা সেফালী বেগম বলেন, দেরীতে হলেও ঈদের আগে টাকা পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে।
কীর্তিপাশা ইউনিয়ন থেকে আসা আয়নাল ব্যাপারী বলেন, রোয়ায় ইফতার কিনতে টাকাটা খুব দরকার ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ