• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বাসায় ফিরতে দেরি হওয়ায় স্ত্রী খুঁজতে পথে, রক্তাক্ত স্বামী অতপর মৃত্যু./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, :: পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইউসুফ মৃধা নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে শহর সংলগ্ন ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার ইসমাইল মৃধার ছেলে। তিনি পেশায় একজন ঔষধ ব্যবসায়ী।

ওই এলাকার ইউপি সদস্য মো: মিজানুর রহমান তালুকদার জানান, প্রতিদিনের মতো ইউসুফ শহরের ৯নং ওয়ার্ডের ১নং ব্রিজ এলাকায় ঔষধের দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পৌনে ১১টা পর্যন্ত বাড়িতে না পৌঁছালে স্ত্রী নুরন্নাহার বেগম তার মেয়েকে নিয়ে খুঁজতে দোকানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে রাত ১১টার দিকে স্থানীয় মৎস্য অফিসের গেটের পূর্ব পাশে বিলের মধ্যে ইউসুফকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে নিয়ে যায়। পরে সেখানে ইউসুফ মারা যান।

মৃত্যুর ঘটনা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, ওষুধের দোকানদার ইউসুফ রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা থাকলেও ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী মেয়েকে নিয়ে খুঁজতে বের হয়েছিলেন। পথেই তিনি রক্তাক্ত অবস্থায় খুঁজে পান স্বামীকে।

আহত ইউসুফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গেছে। তার শরীরে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের অন্য একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ