• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

এতে করে আমাদের কিছুই যায় আসে না/দৈনিক ক্রাইম বাংলা।’

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২

জন কবির ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুজনের পরিচয় তাহসানের মাধ্যমে। তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভেঙে গেলেও এখনো খুব ভালো বন্ধু জন-মিথিলা। দুজনই সংগীত অনুরাগী। আবার অভিনয়ে নাম লিখিয়ে সুনামও কুড়িয়েছেন এ জুটি। দুজনকে একসঙ্গে একাধিক নাটকেও দেখা গেছে। এ জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও বাতাসে উড়েছে। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে পরিচালক সৃজিতের সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা। জন-মিথিলার প্রেমের জোর গুঞ্জন বেশ আগে চাউর হয়েছিল। মিথিলা নতুন করে সংসার করছেন। কিন্তু এখনো এ জুটির প্রেম নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায় নানা গল্প। এবার এ বিষয়ে মুখ খুললেন জন কবির। কয়েক দিন আগে বিবিসর সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী। এ সংক্রান্ত প্রশ্ন শুনেই হেসে উঠেন জন। তারপর বলেনÑ‘মিথিলা আমার কেমন বন্ধু সেটা আমার আব্বু-আম্মু জানেন। আব্বু তো এখন নেই। মিথিলার সঙ্গে আমার সম্পর্কের গুঞ্জন যখন ছড়ায় তখন আমার আম্মু খুব অবাক হয়েছিলেন। আম্মু আমাকে প্রশ্ন করেছিলেন, মানুষের মাথাটাতা কি খারাপ হয়ে গেছে? আম্মুকে আমি বলেছিলাম, মানুষ তো আর আমাদের ব্যক্তিগতভাবে চেনে না আর মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে।’ মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়লেও তাতে বিশেষ মাথা ব্যথা নেই জনের। তা উল্লেখ করে জন কবির বলেনÑ‘তাহসানের মাধ্যমে মিথিলার সঙ্গে আমার বন্ধুত্ব। মিথিলার সঙ্গে আমার সম্পর্ক রয়েছেÑএমনটা যারা ভাবেন, তারা হয়তো এটা ভেবে মজা পান। কিন্তু একটি বিষয়কে চাপিয়ে দেওয়া হলে তা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আমার জীবন যাপন করছি, আমি তো আমাকে জানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ