• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

দেশের প্রথম নারী অর্থসচিব হলেন ফাতিমা ইয়াসমিন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সাদিয়া আজাদ বিশেষ প্রতিবেদক ঃঅর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন। ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। কয়েকদিন আগে অর্থসচিব আবদুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে। ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান। ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেছেন তিনি। এ ছাড়া ফাতিমা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ