• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

পটুয়াখালীতে পরাজিত মেম্বর প্রার্থীর থানা ঘেরাও পুলিশের বেধড়ক লাঠিচার্জ পুলিশ নারী পুরুষ সহ ২৩ জন আহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৫১ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২

মো: জাফর ইকবাল :: পটুয়াখালীর মহিপুর থানা ভবন ঘেরাও কর্মসূচী ভন্ডুল করতে পুলিশের লাঠিপেটায় নারী-পুরুষসহ অন্তত: ১৫জন আহত হয়েছে। এসময় অবস্থানকারীদের ছোড়া ইট পাটকেলে এক এস আইসহ তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই হালিম, কনেস্টবল মিলন ও ওবায়দুল। এছাড়াও নারী কনেস্টবল শীলা ও নাসরীন আহত হয়েছে বলে পুলিশ দাবী করছে।
আহত তিন পুলিশ সদস্য বর্তমানে কলাপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সূত্র জানায়, জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংহিসতার মামলায় খলিল ঘরামী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার ছোট ভাই ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের (খাজুরা) পরাজিত ইউপি সদস্য প্রার্থী জলিল ঘরামীর নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ থানা ভবনের ভিতরে ও গেটের বাহিরে অবস্থান নেয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত থানা ভবন ঘেরাও করে তারা খলিল ঘরামীর নি:শর্ত মুক্তি দাবী করে। এসময় পুলিশ অবস্থানকারীদের এলাকা ত্যাগ করার অনুরোধ জানায়। পরে পুলিশ থানা ভবনের ভিতরে অবস্থানকারীদের উপড় হামলা চালায়।
পুলিশে বেধরক লাঠিচার্জে আ. রাজ্জাক, রাজা মিয়া, দুলাল, মনির মোল্লা, মনিরুজ্জামান, কাদের মাঝী, মিলন বেপারী, ওবায়দুল্লাহ, ইলিয়াস, রায়হান, মোসলেম, মজিদ, ইউসুফ, নারী সমর্থক বিউটি ও সাফিয়া। এদেরকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সাফিয়া বলেন, একজন নিরপরাধ লোককে থানায় ধরে নিয়ে এসেছে। এর শান্তিপূর্ণ প্রতিবাদ স্বরূপ আমার ছোট ছোট সন্তানদের নিয়ে থানার সামনে অপেক্ষমান ছিলাম। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অতর্কিত আমাদের ওপর লাঠিপেটা করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, থানা কম্পাউন্ড থেকে অবস্থানকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা কর্ণপাত করেনি। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে জলিল ঘরামী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এ ঘটনায় ওই এলকায় উত্তেজনা বিরাজ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ