• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ভারতের স্বস্তি পন্ত-জাদেজায়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৯ পঠিত
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্টটি শুক্রবার থেকে এজবাস্টনে শুরু হয়েছে। প্রথম দিনের শুরুতে সফরকারীদের পেয়ে বসেছিল ইংলিশ বোলাররা। ৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া ভারতকে দিনশেষে স্বস্তি দিয়েছেন ঋষভ পন্ত ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে তারা ২২২ রান তোলেন। পন্ত করেন সেঞ্চুরি। আর জাজেদা অপরাজিত থাকেন ৮৩ রানে। তাতে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত। জাদেজার সঙ্গে ক্রিজে আছেন মোহাম্মদ শামি। তারা দুজন শনিবার বিকেলে আবার ব্যাট করতে নামবেন। টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে শুভমান গিলকে (১৭) হারায় ভারত। তাকে ফেরান জেমস অ্যান্ডারসন। ৪৬ রানে আবারও আঘাত করেন বর্ষীয়ান এই পেসার। এবার ফেরান চেতেশ্বর পূজারাকে (১৩)। ৬৪ রানে হানুমা বিহারিকে (২০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ম্যাথিউ পটস। ৭১ রানে বিরাট কোহলিকে বোল্ড করেন পটস। সাবেক অধিনায়ক ১১ রানের বেশি করতে পারেননি। ৯৮ রানের মাথায় অ্যান্ডারসনের তৃতীয় শিকারে পরিণত হন শ্রেয়াস আয়ার (১৫)। সেখান থেকে দলের হাল ধরেন পন্ত ও জাদেজা। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে ৩৩৯ বলে ২২২ রানের জুটি গড়েন। ৩২০ রানের মাথায় জো রুট ভাঙেন ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি। তার বলে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্ত। যাওয়ার আগে ১১১ বলে ১৯টি চার ও ৪ ছক্কায় ১৪৬ রানের রাজকীয় ইনিংস খেলে যান। ৩২৩ রানের মাথায় আরও একটি উইকেট হারায় ভারত। বেন স্টোকসের বলে উইকেটের পেছনে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শার্দুল ঠাকুর (১)। এরপর জাদেজা (৮৩*) ও শামি মিলে দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ