• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

বিরোধ ঠেকাতে গিয়ে দায়ের কোপ খেলেন ইউপি সদস্য /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা)প্রতিনিধি ঃপারিবারিক বিরোধ ঠেকাতে গিয়ে দায়ের কোপ খেলেন বরগুনার তালতলীতে রিয়াজ নামের এক নবনির্বাচিত ইউপি সদস্য। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।গতকাল(১৩ জুলাই) সন্ধার দিকে উপজেলা লালুপাড়া এলাকায়  এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে আপন দুই ভাই  রহমান গাজী (৬৫ ) ও বাবুল গাজী (৬২) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারধর শুরু হয়। খবর পেয়ে ওই ওয়ার্ডের নবনির্বাচিত ইউ সদস্য রিয়াজুল ইসলাম রাজু ছুটে যায়। পরে ঔ মারধর ঠেকাতে গেলে বাবুল গাজির বড় ছেলে পারভেজ হাসান  ক্ষুব্ধ হয়ে পিছন থেকে বাংলা দা দিয়ে কোপ দেয়। এসময় ঔ ইউপি সদস্যের মাথা কেটে যায়। এঘটনায় আরও আহত হয়েছে আবদুল রহমান গাজী (৬৪)। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আমতলী ও বরগুনা হাসপাতালে পাঠান।

এঘটনায়  ইউপি সদস্যের ভাই মনিরুজ্জামান বাদী  থানায় একটি মামলা করেন।

নবনির্বাচিত ইউপি সদস্য রাজু বলেন, আপন দুই ভাইয়ের ভিতরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবৎ। গতকাল সন্ধায় দুই ভাইয়ের মধ্যে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে কথার কাটাকাটি হয়। এক পর্যায় মারধর শুরু হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মারধর ঠেকাতে গেলে পিছন থেকে আমার মাথার বাংলা দা দিয়ে কোপ দেয় পারভেজ হাসান।

এ বিষয় বাবুল গাজীর পুত্র হাচান বলেন,তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা,রিয়াজ রহমান গাজীর তাদের আত্নীয়। তারা আমার মাকে কুপিয়েছে বাড়িঘর লুটপাট করে ৬০ হাজার টাকা নিয়েছে।বুধবার রাতে একটা গরু জবাই করে খেয়েছে।

এবিষয়ে তালতলী থানার বার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে ইউপি সদস্যের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন । আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ