• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি মিলন গাজী ও বশির আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে পেটের ভেতর লুকিয়ে রাখা ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিলন গাজী ও তার সহযোগী বশির গাজিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা পৌনে একটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে অভিযান চালিয়ে মিলন গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। পরে নিশ্চিত হয় তার পেটের ভেতর প্রতি ক্যাপসুলে ৩৫ পিস করে পলিথিনে মোড়ানো ১০টি ক্যাপসুলের মধ্যে মোট ৩৫০ পিস ইয়াবা লুকানো রয়েছে। এরপর বিশেষ ব্যবস্থায় বাথরুম করিয়ে পায়ুপথ দিয়ে ওই ইয়াবা বের করা হয়।

মাদক কারবারি মিলন গাজি তার স্বীকারোক্তিতে আরো জানান, ইয়াবার চালান সে চট্টগ্রাম থেকে বিশেষ কৌশলে পেটের মধ্যে বহন করে পটুয়াখালী নিয়ে আসছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশ এ সময় তার সহযোগী মোহাম্মদ বশির গাজীকেও আটক করে।

আটককৃত মাদক কারবারি মিলন গাজি র বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর অভিযুক্ত বশির গাজীও একই এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আসামিদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ