• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু রোববার থেকে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হচ্ছে রোববার থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে। বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসি কর্তৃক ৪৩তম বিসিএস’র লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ জুলাই সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামী ৩১ জুলাই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হলে বই, ব্যাগ, ঘড়ি, ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারী দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময় সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে, নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ