• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ইউএনওর অভিযানে ৪ জুয়াড়ি আটক, অতপর কারাদণ্ডাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই ) দিবাগত রাত ৭.৩০টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এর মোবাইল কোর্টে এই দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়ন এর চর হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে থানা পুলিশের সহয়তায় বাশবাড়িয়া ইউনিয়ন এর চরহোসনাবাদ বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জাম সহ ৪জন জুয়াড়িকে আটক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, জুয়া খেলার স্থান হিসেবে ব্যাবহার করতে দেয়ায় জুয়া খেলার সামগ্রীসহ দোকান মালিককে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে তিন সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জুয়ায় অংশগ্রহণ করার জন্য বিদ্যমান স্বাক্ষ্য প্রমাণ ও স্বীকারোক্তি এর ভিত্তিতে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাপর তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন শুন্য সহনশীলতার নীতি গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ