• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চলতি মাসের দ্বিতীয়ার্ধে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যার শঙ্কা/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৮০৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

চলতি আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-র্প্বূাঞ্চলে মৌসুমী ভারি বৃষ্টিপাত হতে পারে। এ কারণে এসব অঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে শুক্রবার এমন তথ্য জানানো হয়েছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নি¤œচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরণের বজ্রঝড় এবং সারাদেশে ৩ থেকে ৪ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে। এ ছাড়া এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮.০সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাইয়ের মতো আগস্টেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মাসে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসেও সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সিলেটে, তারপরই চট্টগ্রামে। এদিকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুই’টি মৌসুমী নি¤œচাপ সৃষ্টি হতে পারে। জুলাই মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১ জুলাই, ১৯ থেকে ২০ জুলাই, ২৩ থেকে ২৫ জুলাই এবং ৩০ থেকে ৩১ জুলাই দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়। এ সময় সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়। এই মাসে সিলেটে ১৬ জুলাই সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬৩ মিলিমিটার রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমী বায়ু দুর্বল থাকায় এ মাসে পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ু প্রবাহের সংযোগ ঘটায় ২২ থেকে ২৪ জুলাই ও ৩০ থেকে ৩১ জুলাই সারাদেশে বিচ্ছিন্নভাবে প্রবল বজ্রপাত ও বিজলি চমকানো এবং অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বায়ুমন্ডলে পর্যাপ্ত জলীয় বাস্পের উপস্থিতি, প্রখর সূর্যকিরণ এবং সর্বোপরি মৌসুমীবায়ু দুর্বল থাকার কারণে ৫ জুলাই, ৭ থেকে ২১ জুলাই, ২৩ এবং ২৯ জুলাই রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় রাজশাহী (১৩ জুলাই) ও সৈয়দপুরে (১৪ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ এবং সর্বনিন্ম তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস এবং ০ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত জুলাই মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর বলেছিল, এ মাসে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অপেক্ষাকৃত কম হতে পারে। বৃষ্টি কমই হয়েছে। এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলেছেন, অবস্থা ছিল অস্বাভাবিক। জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৮ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। গত জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগগ্রাম বিভাগে। এ হার ছিল প্রায় ৬৮ শতাংশ। কম বৃষ্টি হওয়ার দিক থেকে এরপর আছে বরিশাল বিভাগে। এ হার ৬৪ দশমিক ৭। এ মাসে দেশের আট বিভাগের মধ্যে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শুধু সিলেট বিভাগে। এদিকে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী তিনদিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি হতে পারে লঘুচাপ। অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এর আগে গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঢাকায় ৩৪ দশমিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ