• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

বরগুনার ৮টি দোকান আগুনে পুড়ে গিয়েছে।

রিপোর্টার: / ৩৭৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
করোনার কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব। এরই মধ্যে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা শহরে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগুনা শহরের বাকালি পট্টি এলাকার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান গুলোতে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব দোকানের মধ্যে একাধিক মুদির দোকান, মুদি দোকানের গোডাউন, জুতোর দোকান, হোমিও চেম্বারসহ একটি গুড়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ৮টি দোকান পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ