• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১০০ জনের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৮২ হাজার ৮৮৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ