• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বাউফলে উপ-নির্বাচনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৯./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নাজিরপুর তাঁতেরকাঠী ইউপির চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী এস এম মোহসীন ৪ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ফারুক ৪ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপনির্বাচনে সারা দিন শান্তিপূর্ণভাবে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে পুলিশ সদস্যরা বিকেল সাড়ে পাঁচটার দিকে ফিরে যাচ্ছিলেন। এ সময় নৌকার কর্মী-সমর্থক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজীব আহত হন। তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সদস্য মো. রাহাত অভিযোগ করে বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশের ওপর হামলা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. মারজান আফরিন বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাউফল থানার ওসি -মামুন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ২৫ জন এজাহারনামিও আরও অজ্ঞাত নামে মামলা করা হয়েছে। এপর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ