• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোর্ডিং পাস দিয়েও শিশুকে বাধা, কাতার এয়ারওয়েজকে বড় জরিমানা গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

১০ জনের বিরুদ্ধে মামলা ইউপি চেয়ারম্যানসহ বরগুনায়।

রিপোর্টার: / ৭৩১ পঠিত
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি:বরগুনার নলটোনা ইউনিয়নে মানিক (৩৬) নামের একজনকে কুপিয়ে যখমের ঘটনায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শনিবার (২৩ মে) ওই ঘটনায় আহত আবদুল্লাহ বাদি হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের আসামিরা হলেন- মুছা শহীদ, হুমায়ুন কবীর (ইউপি চেয়ারম্যান) শহীদ ওরফে কালা শহীদ, মিজান, সোহাগ, সোহেল, জামাল চৌধূরি, ইলিয়াস রনি, তানজিল ও তুষার। এর মধ্যে মিজান ও সোহাগ ও সোহেল চেয়ারম্যান কবীরের ভাইয়ের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ডিসি বরাবর চেয়ারম্যান গোলাম কবীরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাৎ বিষয়ক লিখিত অভিযোগ দেওয়ার জেরে তার ইন্ধনে ভাইয়ের ছেলে মিজান ও সোহাগের নেতৃত্বে কালা শহীদ ও মুছা শহীদসহ আরো কয়েকজন গর্জবুনিয়া গণকবর এলাকায় মানিকের মোটরসাইকেলের গতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মানিককে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।

ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ভাইয়ের ছেলেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনাটি মূলত মাদক নিয়ে বিরোধে ঘটেছে। রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাকে পুঁজি করে আমার বিরুদ্ধে বাদিকে দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছে।’

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ