• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জেলেদের জালে ধরা পড়েছে পাঁচ মন ওজনের বøাক মার্লিন মাছ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মো.নাহিদুল হক কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার জেলেদের জালে ধরা পড়েছে পাঁচ মন ওজনের বøাক মার্লিন নামের একটি মাছ। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। এ মাছটি সোমবার দুপুরে মৎস্য বন্দর মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রথমে মাছটি ক্রয়ে কেউই আগ্রহ দেখায়নি। পরে ১৫ হাজার টাকায় কিনে নেয় মো.জামাল নামের এক মৎস্য ব্যবসায়ী। স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা না থাকায় তিনি মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠাবেন বলে জানা গেছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানান, রবিবার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় মো.হারুন মাঝি নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি অপরিচিত বিধায় উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভীড় করে। এ মাছের পাখনা থাকায় এরা বেশ দ্রæত গতিসম্পন্ন। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত।
জেলে মো.হারুন মাঝি বলেন, ইলিশ সহ অন্যান মাছের সাথে এ মাছটি তার জালে ধরা পড়ে। জাল থেকে তুলতে তাদের বেগ পোহাতে হয়েছে। হঠাৎ করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় তারা ট্রলার নিয়ে মহিপুর মৎস্য বন্দর ঘাটে আসেন বলে তিনি জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছটির নাম বøাক মার্লিন। মূলত এ মাছ ভারত ও প্রশান্ত মহাসাগরে বিচরন করে। এ মাছ ঘন্টায় ১৩২ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
এর আগে সোমবার সকালে আনোয়ার হোসেন মাঝি নামের আরো এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি সেইল ফিশ ধরা পড়ে। এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসে এটিকে বিক্রি করা হয়েছে বলে জেলেরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ