• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

কালনা মধুমতী সেতুর উদ্বোধন অক্টোবরে: সেতুমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

আগামী মাসের যেকোনো দিন গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন, ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা। মধুমতী সেতু হচ্ছে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো। বাংলাদেশের ভূখ-ে মিয়ানমার থেকে সম্প্রতি কয়েক দফায় গোলা নিক্ষেপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে যাদের সেখানে দায়িত্ব দেওয়া দরকার, তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। আগামী নির্বাচনের আগে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্নপূরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে। আগামী মাসের যেকোনো দিন কালনা মধুমতি সেতুর উদ্বোধন করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। এরই মধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন। মধুমতি সেতু পদ্মা সেতুর একটি মিসিংলিংক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সেতুটি নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন- নড়াইল, মাগুরা, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এসব জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে আর কোনো বিচ্ছিন্নতা থাকবে না। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় ক্রস বর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ