• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

হাইকোর্ট কর্মকর্তা যখন মানেননা কোর্টের নির্দেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালীঃ হাইকোর্টের এক কর্মকর্তার বিরুদ্ধে কোর্টের নির্দেশ অমান্য করে অন্যের জমি জবরদখল পূর্বক পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডভূক্ত মদনপুরা গ্রামের দরগাবাড়ী এলাকায়। ওই কর্মকর্তার নাম হাচান গাজী, তিনি হাইকোর্টের একজন সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। তিনি ওই এলাকার বাসিন্দা মতলেব গাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমার বিষয় নিয়ে পাশ্ববর্তী মৃত আবুল হোসেন মৃধা ও সুলতান মৃধা পরিবারের সঙ্গে ওই হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজীর পরিবারের সঙ্গে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পটুয়াখালী জজকোর্টে মামলা চলমান রয়েছে। যাহা আগামী ০৫/১০/২০২২ তারিখে ধায্য শুনানি হওয়ার কথা থাকলেও এদিকে হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজী গত ২৯/০৮/২০২২ তারিখ থেকে ২৯/০৯/২০২২ তারিখ পর্যন্ত শুধু তার ঘর মেরামত করার জন্য কোর্ট থেকে রায় নিয়ে আসেন।

কিন্তু ঘর মেরামত না করে ওই হাইকোর্ট কর্মকর্তা আদালতের রায় নির্দেশনা অমান্য করে বিরোধী জমি জবরদখল পূর্বক পাকা ভবন নির্মাণ শুরু করেন। যা বিরোধী পক্ষ স্থানীয় থানায় অভিযোগ অভিযোগ করেছেন।

এপ্রসঙ্গে হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজীর মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কল কেটে দেওয়ায় এবং রিসিভ করে কথা না বলায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ