• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬৬৫ জনের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। গত মঙ্গলবার শনাক্ত ছিল ৭৩৭ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭২৮টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৬৪ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১৪ দশমিক ০৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ