• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৩ পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ঢাকা, ৫ অক্টোবর, ২০২২  : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দু’জন মারা গেছে। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৩ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৫৭ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৬ শতাংশ। সোমবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। সুস্থতার হার ৯৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৪৷

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ