• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকরা হযরত শাহজালাল বিমানবন্দর সংলগ্ন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত ও কবিতার ছন্দময় আবেশ না ফেরার দেশে মিস অস্ট্রিয়া ২০২৪ লুসিয়া সিসিচ, শোকের ছায়া বিনোদন অঙ্গনে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার প্রেক্ষাপট: আরব লিগ কাউন্সিলের ১৬৬তম স্থায়ী প্রতিনিধি সভায় কাতারের অংশগ্রহণ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল ফোন জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, পলিথিন ব্যবহারে জিরো টলারেন্স

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মুসল্লির ঢল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫০ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ): করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামে পর পর দুই বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুস। করোনা মহামারী থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় হিজরি বর্ষ অনুযায়ী এবার জুলুসের ৫০তম আয়োজন হয়েছে চট্টগ্রামে। জশনে জুলুসে নবীপ্রেমী লাখো মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ, হামদ, নাতে রসুল ও দরুদ।
রবিবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুস শুরু হয়। আর ৫০তম জুলুসে নেতৃত্ব দেন গাউসে জামান হজরতুলহাজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.)। আর জশনে জুলুসে অংশ নিতে ভোর থেকে নবীপ্রেমী মানুষেরা জড়ো হতে থাকেন ষোলশহরের জামেয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায়।
জুলুস শুরুর পর করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা। জুলুসকে ঘিরে নগরীর মুরাদপুর, বিবিরহাট, মাদ্রাসা এলাকায় শত শত টুপি, মাস্ক, আতর, সুরমা, তসবিহ, পাঞ্জাবি, ইসলামি বই, এবং খাবার দোকান বসে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ