• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

বরগুনায় ৩ জনকে কুপিয়ে জখম জমির বিরোধিতাকে কেন্দ্র করে।

রিপোর্টার: / ৬৬১ পঠিত
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি ঃ
বরগুনার বেতাগী কাজিরাবাদ এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওই তিন জনকে আটক করতে সক্ষম হয় চান্দখালী তদন্তকেন্দ্রের পুলিশ।
আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান,সোমবার সকাল নয়টায় ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আহত রিয়াজ ফেরদৌস ও সোহেল। ওত পেতে থাকা পারভেজ রিয়াজ ইমরানসহ সঙ্ঘবদ্ধ একটি দল হঠাৎ পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আহত তিনজন রাস্তায় পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের বরগুনা সরকারি হসপিটালে পাঠানো হলে সেখান থেকে দুজনকে বরিশাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা আরো বলেন, বিগত দিনেও এ জমি নিয়ে আট বছর ধরে বিরোধ  করে আসছিল তারা। আজ ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ পারভেজ, রিয়াজ ও ইমরানসহ দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে হামলা করে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ।সাথে সাথে এই ঘটনার সাথে জড়িত থাকায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ