• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত

২৪ ঘন্টায় ৭৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৬ পঠিত
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ) : গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৬৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ হাজার ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৭ হাজার ৯২৪ জন, ঢাকার বাইরে ৬ হাজার ৪০২ জন।
অন্যদিকে,ছাড়প্রাপ্ত রোগী ছিল ২১ হাজার ৩৪৮  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৫ হাজার ৮৮১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ৪৬৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ