• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

রংপুরে চিকলি ওয়াটার পার্কের সৌন্দর্যে মুগ্ধ গ্রাম্য প্রকৃতি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২১ পঠিত
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

সেলিম মিয়া, রংপুর।।রংপুরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিলের পাশেই গড়ে উঠেছে চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই পার্ক জনপ্রিয় হয়ে উঠেছে।
ভারতের জলপাইগুঁড়ির ভোটপাট্টি থেকে সপরিবারে বেড়াতে এসে তানিয়া রায় নামে এক শিক্ষার্থী বলেন, এবার পুজোতে পরিবারের সবাই মিলে বাংলাদেশে আত্মীয়স্বজনের কাছে এসেছি। এক ছোট ভাইয়ের কথায় চিকলি ওয়াটার পার্কে ঘুরতে এসে খুব আনন্দ উপভোগ করলাম। ঝরনা স্পিড বোটসহ সব রাইডই উপভোগ্য। বিশেষ করে এখানকার গ্রাম্য প্রকৃতি আমাদের ভালো লেগেছে।’
বিলপাড়ে মনোরম পরিবেশে বসে থাকারও ব্যবস্থা রয়েছে। আছে চিত্ত বিনোদনের জন্য মিনি রেলগাড়ি, স্পিড বোট, চরকিসহ অনন্ত ২০টি রাইড। পার্কটির সৌন্দর্য বৃদ্ধির কাজ করছেন শিল্পী আশরাফ আলী। তিনি বলেন, ইতোমধ্যে পার্কটি এই অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সামনে আরো অনেকগুলো পরিবর্তন দেখতে পাবেন দর্শক।
বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই পার্কের পাশেই আছে রিসোর্ট। আছে আলাদা ৫টি রেস্টুরেন্ট। আছে জেট স্কি’সহ নানা ওয়াটার রাইড, আর্টিফিশিয়াল ওয়াটার ফলস, টয় ট্রেন ও বিশালাকার চরকি। চরকিতে উঠলে রংপুর শহরের বার্ডস আই ভিউ পাবেন। পড়ন্ত বিকেল কাটানোর জন্য অসাধারণ এক স্থান  চিকলির বিল।
বিল ঘুরে দেখার জন্য রয়েছে স্পীড বোট। এখানে অনেক দূর থেকেও দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকে। পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল আছে। সেখানকার স্বচ্ছ পানিতে খেলা করে রঙিন মাছ।
সিটি কর্পোরেশন থেকে একশ একরের এই বিল লিজ নিয়ে ওয়াটার পার্কে রূপান্তরিত পার্কটি আরও জনপ্রিয় করার স্বপ্নের কথা জানালেন পার্কের পরিচালক মাসুদ নবী মুন্না। তিনি জানান, অবসরপ্রাপ্ত পুলিশ আনসার ও বিজেপি সদস্য দ্বারা নিরাপত্তা বেষ্টনীর এই পার্কটিতে ইতোমধ্যেই হয়েছে দুই শতাধিক বেকার যুবকের কর্মসংস্থান।
বর্তমানে চিকলির বিল দু’ভাগে বিভক্ত। বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক। সেখানে প্রবেশ মূল্য ২০ টাকা। আর বিলের উত্তর পাশে চিকলি ওয়াটার গার্ডেন। প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে পার্কটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ