• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

লটারীতে কপাল খুললো শাহজাহান সিরাজের, কপাল পুড়লো জসিম ফরাজীর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃপটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড সদস্য পদে (বাউফল উপজেলা) দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে লটারীর মাধ্যমে কপাল খুললো মোঃ শাহজাহান সিরাজের আর কপাল পুড়লো মোঃ জসিম উদ্দিন ফরাজীর।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ হল রুম কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে শেষ হয় দুপুর ২টার দিকে। এতে ২০৯ জন ভোটার ভোট প্রদান করেন। ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। বৈধ ২০৮ ভোটের মধ্যে দুই প্রার্থী যথাক্রমে মোঃ শাহজাহান সিরাজ (অটোরিকশা) ১০৪ ভোট এবং মোঃ জসিম ফরাজী (তালা) ১০৪ ভোট পান।

এরপর একইদিন জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লটারীর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। লটারীতে মো. শাজাহান সিরাজ বিজয়ী হন।

জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন জানান, জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের (বাউফল) সদস্য পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পান। নির্বাচন আইন অনুযায়ী লটারীর মাধ্যমে শাহজাহন সিরাজ বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ