• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

কলাপাড়ায় গাঁজা সহ গ্রেফতার -২/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

মো.নাহিদুল হকঃকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম’র নির্দেশনায় এসআই মোঃ হুময়ুন ও এএসআই কমল চন্দ্র সিকদার এ অভিযান পরিচালনা করেন। এসময় এক কেজি গাঁজা সহ জুয়েল হাওলাদার ও মোঃ পারভেজ হোসেন হৃদয় খানকে উপজেলার বালিয়াতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার এ অভিযানে দেহ তল্লাশীকরে উভয়ের পেটে ও পিঠে কসটেপ দিয়ে আটকানো অবস্থায় সাদা পলিথিনে চার প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এদের নামে একাধিক মাদক মামলা আছে বলে কলাপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান,আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালর্তে সোপর্দ করা হয়েছে৷ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ