• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

নওগাঁয় আবৃত্তি পরিষদ নওগাঁ’র ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যপী কর্মসূচী চলছে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ’র ঐতিহ্যবাহি আবৃত্তি সংগঠন আবৃত্তি পরিষদ নওগাঁ ”আপন” তাদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি বর্নাঢ়্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দিনব্যপী কর্মসূচী শুরু হয়েছে। পুরতান কালেক্টর চত্বরর থেকে শোভাযাত্রাটি শেষ হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় পরিষদের সদস্যরা সমবেত কন্ঠে অন্তর মম কবিতাটি আবৃত্তি করেন। পরে সেখানে একটি উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। সংগঠনের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বীসহ পরিষদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং বাংলঅদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও বগুড়্রা বরেন্য আবৃত্তি শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে অসীম কুমার মহন্তের গ্রন্থনা ও নির্দেশনায় “ জন্মের আগেই মৃত্যুকে করেছি আলিঙ্গন” এবং তামিম মাহমুদ সিদ্দিক-এর গ্রন্থনা ও নির্দেশনায় “ ভালো থেকো ফুল” নামের দু’টি পৃথক আবৃত্তি প্রযোজনা, বরেন্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি এবং পুরস্কার বিতরনী। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ