• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

২৪ ঘন্টায় করোনায় আরও ২১৬ আক্রান্ত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ঢাকা, ২১ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২১৬ জন আক্রান্ত হয়েছেন।
এই সময়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ হাজার ৬৮০ জনের নমুনায় নতুন করে ২১৬ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই ভাইরাসে একজন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ