• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

গৃহহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্তদের।

রিপোর্টার: / ৪৫৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ পুলিশের অন্যতম এলিট ফোর্স “রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ” প্রতিনিয়ত বাংলাদেশের অপরাধ নির্মূল এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২০/০৫/২০২০ ইং তারিখ দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্থ ও গৃহহীন মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক আজ শুক্রবার।
সকাল আনুমানিক ১০টার সময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পটুয়াখালী ক্যাম্প এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ ত্রাণ সাহায্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও দূরত্বদের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, সেমাই, পেঁয়াজ, আলু, চিড়া বিতরণ করেন।
আলিপুরের আঃ বারেক বলেন, আমার একটিমাত্র ছেলে তাও আলাদা থাকে আমি খুব কষ্টে জীবন যাপন করছিলাম । এই সাহায্য পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। র‍্যাব-৮, পটুয়াখালী কে আন্তরিক ধন্যবাদ জানাই।
মনিপুরের মন্নান মাঝি জানান, করোনার কারণে দীর্ঘদিন আমি সাগরে যেতে পারিনি। এখন অবরোধ চলছে । আমি খুব কষ্টে সংসার পরিচালনা করছিলাম। এসময়ে র‍্যাব-৮, পটুয়াখালী আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ