• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বাউফলে বাপ মেয়ে হাতে দা নিয়ে প্রকাশ্যে রাস্তায় মহড়ার দেওয়ার ছবি ভাইরাল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৬ পঠিত
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

এম জাফরান হারুন,  পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় বাপ মেয়ে মিলে প্রতিপক্ষকে কোপাতে হাতে দা নিয়ে প্রকাশ্যে রাস্তায় মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কে বা কাহারা গোপনে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। এতে দেখা দিয়েছে এলাকায় আতঙ্ক।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মদনপুরা গ্রামের দরগাবাড়ি রাস্তায়। দা নিয়ে প্রকাশ্যে রাস্তায় মহড়া দেওয়া বাপের নাম মোঃ আল-আমীন মৃধা (৩৫), পিতা মৃত রহিম মৃধা। আর মেয়ের নাম মোসাঃ মারুফা আক্তার (১৪)। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় আলাউদ্দীন, সেন্টু, রিয়াজ, শহিদুল নামে একাধিক স্থানীয়রা জানান, হাইকোর্ট কর্মকর্তা হাসান গাজীর শেল্টারে ওই আল-আমীন ও তার মেয়ে এলাকায় বেপরোয়া, সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। সেদিন তুচ্ছ ঘটনার জের ধরে তাদের এক প্রতিপক্ষকে কোপাতে দা হাতে বাপ মেয়ে মিলে প্রকাশ্যে রাস্তায় মহড়া দেয়।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইউনুস হোসেন বলেন, ওইদিন তাদের এক প্রতিপক্ষের সাথে কথার কাটাকাটি চলতেছে এমন সময় আল-আমীন ও তার মেয়ে দা হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় আসে। আমি ওই সময়ই বলেছি তোরা যে দা নিয়ে আসছো এনিয়ে পরে ঝামেলা হবে বরং দা ঘরে রেখে আয়। কে শুনে কার কথা!

এব্যাপারে ঘটনার কথা অস্বীকার করে আল-আমীন মৃধা বলেন, আমি আর আমার মেয়ে আমার পুকুর পাড়ে কাজ করার জন্য দা নিয়ে আসছিলাম এমন সময় মেম্বারে আমাকে ডেকে বলে ‘হাসানের মা নাকি লোকজন দেখলেই গালাগালি করে, তাকে গালাগালি করতে নিষেধ করে দিও’। এমন কথা হয়েছিল অন্য কিছু না।

চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা এবিষয়ে বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। তবে এব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ