• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

তালতলীতে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার ডাকাতের হামলায় আহত পুলিশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মোঃ মিঠু সরদার, তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৫) গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। এ সময় ডাকাতের কামড়ে পুলিশের দুই এএসআই আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার শারিকখালি ইউনিয়নের বাদুর গাছা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।

তালতলী থানা সূত্রে জানা যায়, বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে শশুর বাড়িতে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে ওসি কাজি শাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম, বৃহস্পতিবার রাতে শশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বামনা,পাথরঘাটা ও রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের সময় এএসআই কামালের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত সরদার সিদ্দিকুর রহমান। এতে এএসআই কামালের বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ছিড়ে ফেলে। এ সময় আরো আহত হন এএসআই রায়হান।

আহত এএসআই কামালকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ