• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বাউফলে প্রকাশ্যদিবালোকে মহিলা মেম্বারকে শ্লীলতাহানি সহ টাকা ও স্বর্ন ছিনতাই/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যদিবালোকে এক মহিলা মেম্বারের কাছে থাকা মোটা অংকের টাকা সহ হাতের আংগুলে থাকা স্বর্নের আংটি ছিনতাই ও শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে সাদ্দাম সিপাই ও মিলন খান নামে এক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ই জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজার ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলালিংক টাওয়ারের কাছে।

অভিযোগকারী ওই মহিলা মেম্বারের নাম মোসাঃ রোজী ইসলাম (২৯), সে সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। তার স্বামীর নাম আতিকুল ইসলাম হারুন। তার বাড়ি ওই ইউনিয়নের গোসিংগা গ্রামে।

আর ওই ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য সাদ্দাম সিপাই (২২), পিতা মোঃ তপন সিপাই এবং মিলন খান (২৩), পিতা মোঃ বশার খান একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডভূক্ত বিলবিলাস গ্রামে বাড়ি।

মহিলা মেম্বার রোজী ইসলাম অভিযোগ করে বলেন, সাদ্দাম সিপাই ও মিলন খান এলাকায় অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং কিশোর গ্যাংয়ের লোক। আমি বিকেল বেলা ইউনিয়ন পরিষদে কাজ সেরে পায়ে হেঁটে বাংলালিংক টাওয়ারের কাছে আসলে ওরা মোটরসাইকেল যোগে এসে আমার পথরোধ করে দাড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করিলে হঠাৎ তারা আমার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করে। এসময় ব্যাগের ভেতর থাকা আমার ৪৫ হাজার টাকা ও হাতের আংগুলে থাকা স্বর্নের আংটি ছিনতাই করে নিয়ে যায়। এবং আমাকে শ্লীলতাহানি সহ ধাক্কা মেরে চলে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্তমানে আমি ঢাকায় চিকিৎসাধীন আছি। তবে বিষয়টি জেনে আমি থানা পুলিশকে অবগত করেছি।

বাউফল থানার ওসি আল মামুন এব্যাপারে বলেন, অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ