• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের অপসারণের দাবি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে রমেক চতুর্থ শ্রেণি কর্মচারীরা। এসময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণ চান।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মেডিকেল চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির(১৬-২০) এর সভাপতি শাহীন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি অক্সিজেন বাবু, রংপুর মেডিকেল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে, সেই সাথে লাগামহীন দূর্নীতি করছেন তিনি। আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা দূর্নীতি করছেন তিনি। কোন বিষয়ে প্রতিবাদ করলেই ট্রান্সফার আর চাকুরীচ্যুতের ভয় দেখান।

পরে কর্মচারীরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা পরবর্তী কর্মসুচী ঘোষণা করে বিক্ষোভ শেষ করে।

এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় তখনও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হাসপাতালে আসেননি। পরে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে একই দাবীতে কর্মসুচী ঘোষণা করেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা। তারাও পরিচালকের অপসারণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ